সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান ॥ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ মে, ২০১৮
  • ৪৫৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জের ইনাতগঞ্জ বাজারে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তৌহিদ-বিন হাসান এই অভিযান পরিচালনা করেন। অভিযানে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করা হয়। যেসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে সেগুলোর মধ্যে ভাই ভাই রেষ্টুরেন্ট ৩ হাজার টাকা, সুভাষ মিষ্টান্ন ৩ হাজার, আদর্শ মিষ্টান্ন ভান্ডার সাড়ে ৩ হাজার, নৃপেন বাবু মুদি দোকান ৩ হাজার ও প্রবীর মাষ্টারের মুদি দোকানকে ৩ হাজার টাকা। অভিযান চলাকালে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: এনামুল হক, নিরাপদ খাদ্য পরিদর্শক নুর-এ আলম সিদ্দিকী, ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এ.এস.আই বিশ^জিৎ ঘোষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com