বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকের প্রাণহানী

  • আপডেট টাইম বুধবার, ২৩ মে, ২০১৮
  • ৫৩৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালকের প্রাণহানী ঘটেছে। নিহত চালকের নাম কামাল হোসেন (৩২)। তিনি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার মৃত্তিমহল গ্রামের বাসিন্দা। গতকাল মঙ্গলবার সকাল ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেল বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-২২৭১) সকাল ৬টার দিকে ওই স্থানে পৌছুলে বৈদ্যুতিক খুঁটি বোঝাই বিপরীতমূখি আরেকটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১১-২২৮৭) সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এ ঘটনায় দু’টি ট্রাকই দুমড়ে মুচড়ে যায়। এতে ঢাকা থেকে সিলেটগামী ট্রাকের চালক কামাল হোসেন (৩২) ঘটনাস্থলেই নিহত হয়।
এদিকে দুর্ঘটনার পর যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের উভয় পাশে আটকা পড়ে কয়েক শতাধিক যানবাহন। পরে খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাক চালকের লাশ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে।
শেরপুর হাইওয়ে থানার ওসি বিমল চন্দ্র ভৌমিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুটি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাক চালক মারা যায়। পুলিশ গিয়ে ঘটনাস্থলে কাউকে পায়নি। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com