রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ শহরে বিউটি পার্লারসহ ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ মে, ২০১৮
  • ৬০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন বিউটি পার্লারে যৌথ অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ কসমেটিকস জব্দের পাশাপাশি ৭ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এ জরিমানা আদায় কারা হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ কসমেটিকস ব্যবহারের অপরাধে শহরের অনামিকা বিউটি পার্লারকে ১০ হাজার টাকা, গ্লামার বিউটি পার্লারকে ৮ হাজার টাকা, মডার্ণ বিউটি পার্লারকে ৩ হাজার টাকা এবং সুমাইয়া বিউটি পার্লারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রমজান মাসকে সামনে রেখে শায়েস্তানগর এলাকায় ওজনে কারচুপির দায়ে নিউ খাজা রেস্টুরেন্টকে ২ হাজার, মূল্য তালিকা না থাকায় জাহিদ মিয়া স্টোরকে ৩ হাজার এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে মধুকানন রেস্টুরেন্টকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর হবিগঞ্জের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ ও নির্বাহী মেজিস্ট্রেট জান্নাত আরা লিসার যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com