শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচঙ্গে ঝড়ের কবলে পরে শিশুর মৃত্যু ॥ আহত ২

  • আপডেট টাইম বুধবার, ১৬ মে, ২০১৮
  • ৫৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে ঝড়ের কবলে পড়ে ধান বোঝাই ট্রাক্টর চাপায় নয়ন মিয়া (১০) নামে এক শিশু নিহত হয়েছে। অপরদিকে ২ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় এ ঘটনা ঘটে। নিহত শিশু নয়ন ওই উপজেলার সুজাতপুর ইউনিয়নের ইকরাম গ্রামের রউফ মিয়ার ছেলে। অপর ২ জন আহতরা হল, আব্দুল আলী ও শফিক মিয়া। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় হাওর থেকে ট্রাক্টর বোঝাই করে ধান নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয় নয়নসহ একদল লোক। পথে হঠাৎ প্রচন্ড ঝড় শুরু হলে ট্রাক্টরটি উল্টে যায়। এতে ট্রাক্টরের নিচে চাপা পরে ঘটনাস্থলেই মারা যায় নয়ন। অপর ২ জন আহত হলে তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় লোকজন ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে যায়। এ ব্যাপারে বানিয়াচঙ্গ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাম্মেল হক নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com