শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শ্রীমঙ্গলে শুরু হয়েছে দেশের ২য় চা নিলাম কেন্দ্রের কার্যক্রম

  • আপডেট টাইম বুধবার, ১৬ মে, ২০১৮
  • ৬৫৫ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ ১৮৫৭ সালে সিলেটে চা উৎপাদন শুরুর প্রায় দেড়শত বছরপর সিলেটের চা সিলেটেই নিলাম হচ্ছে। আর এ চা নিলাম কার্যক্রম নিয়ে আনন্দের শেষ নেই মৌলভীবাজারতথা সিলেট বাসীর। আজ সোমবার সকাল সাড়ে ৮ টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল খান টাওয়ারে দেশের ২য় চা নিলাম কেন্দ্রে এ চা নিলাম কার্যক্রম শুরুর মধ্যদিয়ে পুরণ হলো সিলেটবাসীর দীর্ঘ দিনের আশা আকাংখা। আর এর মধ্যদিয়ে বাস্তবায়িত হলো প্রধানমন্ত্রীর সিলেটবাসীকে দেয়া আরও একটি প্রতিশ্র“তি। সিলেটবাসীর দাবীর প্রেক্ষিতে ২০১২ সালের ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী সিলেটের শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্র স্থাপনের ঘোষনা দেন। এর পর নানান কার্যক্রম বাস্তবায়ন করে গত বছরের ৯ ডিসেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত শ্রীমঙ্গলে দেশের ২য় চা নিলাম কেন্দ্রর উদ্বোধন ঘোষনা করেন। এর পর আরো কয়েক দফা সভা সমাবেশ ও প্রশাসনিক কার্যক্রম সম্পাদন করে আজ সকালে শুরু হয় এ নিলাম কেন্দ্র থেকে চা বিক্রি। এতে খুশি শ্রীমঙ্গলসহ বৃহত্তরত সিলেটবাসীইতিমধ্যে ব্রোকারেজ হাউজ গুলো চায়ের গুনগত মান আস্বাধন করে প্রায় সাড়ে ৫ লক্ষ কেজি চা নিলামে উত্তোলন করেছেন। আর এর ফলে ভালো মানের চা বিক্রির পাশাপাশি এতে বছরে প্রায় দুইশত কোটি টাকা সাশ্রয় হবে বলে আশা প্রকাশ করেন টি প্লান্টার্স এন্ড ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ আহবায়ক ড. এ কে মোমেন। এ নিলামে অংশ নিয়েছেন দেশের ৭টি ব্রোকারেজ হাউজ ও শতাধিক বিডার। তারা এ নিলাম থেকে লাভবান হবেন বলে আশা প্রকাশ করেন। তবে দুপুর ২টায় ভিডিও কনফারেন্সে এ নিলাম কার্যক্রমে অংশনেয়া সবাইকে ধন্যবাদ জ্ঞাপন ও এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানান, টি প্লান্টার্স এন্ড ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর সদস্য সচিব জহর তরফদার। টি প্লান্টার্স এন্ড ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর সদস্য সচিব জহর তরফদার প্রথম আলোকে বলেন আজ দুপুর ১টা পর্যন্ত চায়ের নিলাম অনুষ্টিত হবে। এতে প্রায় ১২ কোটি টাকার চা নিলাম হবে বলে তিনি জানান এবং দুপুর ২ টায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে চা নিলাম কার্যক্রমের শুভ উদ্ভোধন ঘোষণা করেন বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com