শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক হবিগঞ্জে পর্যটন সম্ভাবনা যাচাইয়ে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য পরিদর্শন শহরে চাঁদাবাজির অভিযোগে আটক ৩ জন কারাগারে ॥ মামলা দায়ের বানিয়াচংয়ে কিশোরী সানজিদা হত্যা মামলার আসামি গ্রেপ্তার ধুলিয়াখাল থেকে সাজাপ্রাপ্ত আসামি সাহিদুর গ্রেফতার রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ ॥ হুমকির মুখে জনস্বাস্থ্য শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন

মাধবপুরে মাদক ব্যবসায়ী ও গাঁজা সেবনকারীকে জেল জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ মে, ২০১৮
  • ৫৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ২ মাদক ব্যবসায়ী ও গাঁজাসেবনকারীকে জেল জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডিতরা হচ্ছে, মাধবপুর উপজেলার রিয়াজনগর গ্রামের মৃত কমলদর আলীর ছেলে মো: নুর মিয়া (৬৫), বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের মৃত মতিলাল রবিদাসের ছেলে সুভাষ রবিদাস (৫২) এবং নোয়াপাড়া ইউনিয়নের রতনপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে জুয়েল মিয়া (২২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক ছিদ্দিকুর রহমানের নেতৃত্বে শাহপুর থেকে সুভাষ রবিদাসকে আটক করেন। পরে নোয়াপাড়া বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ নুর মিয়া ও জুয়েল মিয়াকে আটক করা হয়। পরে তাদেরকে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোখলেছুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নুর মিয়াকে এক বছরের কারাদণ্ড, জুয়েলকে মাদক সেবনের দায়ে ৫হাজার টাকা জরিমানা এবং সুভাষ রবিদাসকে ১মাসের কারাদণ্ড প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com