রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাহুবলের প্রবীণ শিক্ষক হাজী শওকত আলী আর নেই

  • আপডেট টাইম রবিবার, ১৩ মে, ২০১৮
  • ৫২৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও পশ্চিম ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক হাজী মোঃ শওকত আলী মাস্টার গত শুক্রবার (১১ মে) রাত ১১টায় উপজেলার ইসলামাবাদস্থ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র, ৩ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। গতকাল শনিবার সকাল ১১টায় পশ্চিম ভাদেশ্বর ঈদগাহ ময়দানে নামাজে জানাযা শেষে তাঁর গ্রামের বাড়ি পশ্চিম ভাদেশ্বরস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, ওসি মোঃ মাসুক আলী, ডাঃ আবুল হোসেন, মোঃ নূর মিয়া, ডাঃ বাবুল কুমার দাশ, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, সাধারণ সম্পাদক এম. শামছুদ্দিন, বশির আহমেদ, অলিউর রহমান অলি, মোশাহিদ আলী, অধ্যক্ষ আবদুর রব শাহিন, শামিম আহমেদ, শামীনুর রহমান, হাফিজুর রহমান, শহিদুল আলম, মাওঃ নূরুল আমীন, আবুল হাসিম, মোতাচ্ছির মিয়া, আব্দুস সাত্তার, মোঃ হুমায়ুন কবীর তালুকদার, পংকজ কান্তি গোপ।
সাংবাদিক নুরুল ইসলাম মনি ও মনিরুল ইসলাম শামীমের পিতার মৃত্যুতে শোক জানিয়েছেন দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার প্রধান উপদেষ্টা মোঃ আব্দুর রহমান, সম্পাদক ও প্রকাশক মোঃ ফজলুর রহমান, আর টিভি প্রতিনিধি সায়েদুজ্জামান জাহির, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি পাবেল খান চৌধুরী, মোহনা টিভির প্রতিনিধি মোঃ ছানু মিয়া, আমাদের সময় ডট কমের প্রতিনিধি এম কাউছার আহমেদ, এক্সপ্রেস এর স্টাফ রিপোর্টার কাজী মিজানুর রহমান সহ পত্রিকাটির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com