বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

বানিয়াচঙ্গে প্রেমিকার বাড়িতে দেখা করতে গিয়ে প্রেমিক ধরাশায়ী

  • আপডেট টাইম শনিবার, ১২ মে, ২০১৮
  • ৫৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে প্রেমিকার বাড়িতে দেখা করতে এসে এক প্রেমিক ধরাশায়ী হয়েছে। পরে উত্তম মধ্যম দিয়ে প্রেমিক প্রেমিকা দুজনকেই পুলিশের নিকট দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এ রসালো ঘটনাটি ঘটে। তারা হল, বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামের বাদল শীলের কন্যা কলেজ ছাত্রী সাথী রানী শীল (২২) ও লাখাই উপজেলার করাব গ্রামের সুদম শীলের পুত্র রিপন শীল (২৫)। সূত্র জানায়, সাথী বানিয়াচঙ্গের একটি কলেজে পড়াশোনা করে। কলেজে আসা যাওয়ার সুবাদে পরিচয় হয় বানিয়াচং বড় বাজারের সেলুনের কারিগর রিপন শীলের সাথে। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বয়সের দিক বিবেচনা করে একজন আরেকজনকে কাছে পেতে মরিয়া হয়ে উঠে। এতে বাক বাধে রিপনের পরিবার। তবুও তাদের প্রেম চালিয়া যায়। গত বৃহস্পতিবার ওই সময় রিপনকে খবর দিয়ে সাথী বাড়িতে নিয়ে যায়। পরে গভীর রাতে একটি রুমে তারা গোপন অভিষারে মিলিত হয়। বিষয়টি আচঁ করতে পেরে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে উত্তম মধ্যম দিয়ে বানিয়াচং থানায় সোপর্দ করে। এদিকে রিপন সাথীকে বিয়ে করতে রাজি না হওয়ায় দুই পরিবারের মাঝে বিরোধ দেখা দেয়। অবশেষে বানিয়াচং থানা পুলিশ বাদী হয়ে দুইজনকে মামলা দিয়ে গতকাল শুক্রবার বিকেলে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com