সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ব্যবসায়ী নেতা আকল মিয়া হত্যাকান্ড ॥ রুবেলের জামিন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮
  • ৫০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া হত্যা মামলায় আটক সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেল জামিনে মুক্তি লাভ করেছেন। গতকাল বুধবার সকাল ১১টায় জেলা জজ আদালত থেকে তিনি জামিন লাভ করেন। তার পক্ষে সিনিয়র আইনজীবি এডঃ ত্রিলোক কান্তি চৌধুরী বিজন এর নেতৃত্বে সিনিয়র ও জুনিয়রসহ অর্ধশত আইনজীবি আদালতে জামিনের আবেদন করেন। গতকাল বিকেলে ৫টায় তিনি চুনারুঘাট পৌছলে তাকে হাজার হাজার মানুষ স্বাগত জানায়। এ সময় মধ্যবাজারে হাজার হাজার নেতাকর্মীসহ ব্যবসায়ীদের এক সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব রজব আলী ও সাইফুল আলম রুবেল বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর পুর্বে কয়েকশ মোটরসাইকেল শোভযাত্রা সহকারে তাকে শায়েস্তাগঞ্জ থেকে চুনারুঘাট নিয়ে আসেন।
উল্লেখ্য, গত ১ মার্চ ভোর সাড়ে ৫টায় হাজী আবুল হোসেন আকল মিয়া বাসা থেকে মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তের হাতে নিহত হন। এ ঘটনায় নিহতের ছেলে নাজমুল ইসলাম বকুল বাদী হয়ে ৪ জনের নামে চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ৩নং আসামী জমি উদ্দিন শামীমের ১৬৪ ধারায় জবানবন্দিতে সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম রুবেলের নাম আসায় তাকে গত ৩১ মার্চ নিজ কার্যালয় থেকে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com