সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ইয়াসিন খাঁ বাংলাদেশ গ্র“প থিয়েটার ফেডারেশানের নির্বাহী সদস্য নির্বাচিত

  • আপডেট টাইম বুধবার, ৯ মে, ২০১৮
  • ৪৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ গ্র“প থিয়েটার ফেডারেশানের সদ্য সমাপ্ত নিবার্চনে সিলেট বিভাগ থেকে নির্বাহী সদস্য পদে জয় লাভ করেছেন ইয়াসিন খাঁ। ইয়াসিন খাঁ সিলেট বিভাগের স্বনামধন্য নাট্য সংগঠন খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক। ৫ মে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত নির্বাচনে ফেডারেশনের সদস্য, সর্বস্তরের নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা, নির্দেশক, নাটক নির্মাতাসহ সংশ্লিষ্ট সদস্যরা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে তাদের ভোট প্রদান করেন। বাংলাদেশ গ্র“প থিয়েটার ফেডারেশনের এবারের নির্বাচনে মোট ভোটার ২৩২। ২৩২ জন ভোটার সবাই ভোট প্রদান করেছেন। ফেডারেশনের এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। একটি প্যানেলে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও নাট্যজন লিয়াকত আলী লাকী এবং তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাট্যজন ও নাট্যকেন্দ্রের সদস্য অভিনেতা ঝুনা চৌধুরী।
ওইদিন সকাল ১০টা ২০ মিনিট থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত কোন রকমের বিশৃংখলা ছাড়াই ২৩২ জন ভোটার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন নাট্যজন এসএম মহসীন। এ ব্যাপারে ইয়াসিন খাঁ বলেন, আমি নাটকের মানুষ, তাই নাটককে এগিয়ে নেয়ার জন্যই কাজ করে যেতে চাই। আমাকে নির্বাহী সদস্য পদে নির্বাচিত করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com