সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

গরুর বাজার টু কিবরিয়া ব্রীজ খোয়াই বাধের আরসিসি রাস্তার কাজ চলছে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮
  • ৭০১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ খোয়াই বাধের উপর দিয়ে আরসিসি রাস্তা নির্মাণের কাজ পরিদর্শন করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ। গতকাল বুধবার বিকেলে তিনি প্রকল্প এলাকা পরিদর্শন করেন। হবিগঞ্জ পৌরসভায় বাস্তবায়নাধীন তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো ঊন্নতিকরন সেক্টর প্রকল্পের আওতায় এ কাজ বাস্তবায়ন হচ্ছে। গরুর বাজার হতে কিবরিয়া ব্রীজ পর্যন্ত এ রাস্তার কাজ বাস্তবায়ন করতে ব্যয় হচ্ছে ১ কোটি ২০ লাখ টাকা। মেয়র আলহাজ্ব জি, কে গউছ বলেন, পর্যায়ক্রমে এটি মাছুলিয়া ব্রীজ পর্যন্ত সম্প্রসারিত করা হবে। তিনি বলে প্রতি বছর বৃষ্টি মওসুমে প্রতিরক্ষা বাধের নাজুক অবস্থার কারনে শহরবাসী আতঙ্কে থাকেন। সেই কথাটি মাথায় রেখেই ইউজিপ-৩ আওতায় এ রাস্তা নির্মানের কাজ হাতে নেয়া হয়েছে। এ রাস্তা বাস্তবায়ন হলে বাধের ঝুকি কমবে। এছাড়াও বাধে উপর রাস্তা হলে নদীর তীরবর্তী পৌরবাসীর চলাচলে অধিক সুযোগ সৃষ্টি হবে। বিকল্প রাস্তা সৃষ্টি হওয়ায় অন্যান্য রাস্তার উপর চাপ কমবে। পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, মিউনিসিপ্যাল প্রকৌশলী মোজাহিদুর রহমান, সহকারী প্রকৌশলী নিরূপম দেরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com