বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালি

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮
  • ৫৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে হবিগঞ্জ সিভিল সার্জন অফিসের উদ্যোগে র‌্যালি হয়েছে। “খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল সকাল ১০টায় নীমতলা প্রাঙ্গণ হতে র‌্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফজলুল জাহিদ পাভেল, সিভিল সার্জন ডাঃ সুচিন্ত চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোঃ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, সেইভ দ্যা চিলড্রেন এর ড. বিভাকর রায়, ডাঃ পরিমল কুমার সাহা, সীমান্তিকের জেলা সমন্বয়কারী সাকিল আহমেদ খান, ইউনিসেফের হোসনে আরা বেগম, নিউট্রিশন ইন্টারন্যাশনালের এন.এম সাজ্জাদ হায়দার প্রমুখ। এছাড়াও হবিগঞ্জ নার্সিং ইন্সটিটিউট এবং সরকারী বেসরকারী বিভিন্ন সংস্থা র‌্যালিতে অংশগ্রহণ করে।
সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সব ধরণের খাদ্যের ক্ষেত্রে আমাদেরকে পুষ্টির বিষয়টি মাথায় রাখতে হবে। পারিবারিক এবং শিশু খাদ্যের প্রতি আরো যতœশীল হতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com