বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

মাধবপুরে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার ২

  • আপডেট টাইম সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮
  • ৪৬৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ব্যবসায়ীকে অপহরনের অভিযোগে শাহজাহান (৩০) ও বিল্লাল মিয়া (২৭) নামে দুই অপরনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শাহজাহান নাসির নগর উপজেলার লক্ষিপুর গ্রামের বজরু মিয়ার ছেলে এবং বিল্লাল উপজেলার জগদীশপুর ইউনিয়নের চারাভাঙ্গা গ্রামের মৃত লোকমান মিয়ার ছেলে। রবিবার ভোররাতে থানার এসআই মমিনুল ইসলাম নাসিরনগর উপজেলার লক্ষিপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
পুলিশ জানান ১৩ এপ্রিল ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার রতনপুর বাসষ্ট্যান্ড থেকে পিয়াইম গ্রামের মিয়াধন মিয়ার ছেলে ব্যবসায়ী আব্দুল মালেক (৩০) কে অপহরন চক্র অস্ত্রে মুখে অপহরন করে নাসিরনগর উপজেলার লক্ষিপুর গ্রামে আটক রেখে মোবাইল ফোনে তার পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে তার ভাই আব্দুল খালেক থানায় লিখিত অভিযোগ দায়ের করলে মোবাইল ফোনের তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপহৃত আব্দুল মালেককে উদ্ধার ও দু’অপহরনকারীকে গ্রেফতার করা হয়। থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্ত্তী জানান-রবিবার দুপুরে দু’অপহরনকারীকে আদালতে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com