রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

লাখাইয়ে ৩শ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮
  • ৪৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে ৩০০ পিস ইয়াবাসহ বিঞ্চু দাশ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুত্র জানা যায়, গতকাল রাত সাড়ে ৯টার দিকে মুড়াকরি গ্রামের ধীরেন্দ্র দাশের পুত্র বিঞ্চু দাশ (২৫) প্রায় ৩০০ পিস ইয়াবা নিয়ে ভাদিকারা গ্রামে ফেরি করে বিক্রি করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার এসআই আবুল কালামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। অভিযানকালে পুলিশের উপস্থিতি আচঁ করতে পেরে মাদক ব্যবসায়ী বিঞ্চু দাশ কাগজের পেকেটে মোড়ানো প্রায় ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট পুকুরে ফেলে দেয়। তাৎক্ষনিক এক পুলিশ সদস্য পানিতে নেমে ইয়াবাগুলো উদ্ধার করেন। তবে ততক্ষণে ইয়াবাগুলো গলে যায়। পরে উদ্ধারকৃত গলিত ইয়াবাগুলো ওজন করে প্রায় ৩০ গ্রায় হয়।
এ ব্যাপারে লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ বজলার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com