বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

চুনারুঘাটে গাছ চোরদের হামলায় আহত জলিল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

  • আপডেট টাইম রবিবার, ১৬ মার্চ, ২০১৪
  • ৪৩৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে গাছ চোরদের হামলায় গুরুতর আহত আব্দুল জলিল বর্তমানে সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
জানা যায়, চুনারুঘাট উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে আব্দুল জলিল মিয়া (২০) গাছ পাচারে বাধা দেয়ায় গত ৬ মার্চ রাত ১০টায় আলীনগর গ্রামের গাছ পাচারকারী চক্রের গড ফাদার আব্দুর রহিমসহ একদল গাছ চোর আব্দুল জলিলকে মারধর করে মেরুদন্ড ভেঙ্গে দেয়। তাকে প্রথমে গুরুতর আহত অবস্থায় চুনারুঘাট হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত আব্দুল জলিলকে আশঙ্কা জনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে আব্দুল জলিল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। উল্লেখ্য যে, কালেঙ্গা রেঞ্জের ছনবাড়ী বন বিটের বিট কর্মকর্তার যোগসাজসে পূর্বাঞ্চলের গাছ পাচারের গড ফাদার আব্দুর রহিম বনাঞ্চলের গাছ কেটে উজাড় করছে। আব্দুল জলিলসহ এলাকার লোকজন গাছ পাচারে বাধা দিলে আব্দুর রহিম ক্ষিপ্ত হয়ে তার দলবল নিয়ে জলিলের উপর হামলা চালায়। রহিমের বিরুদ্ধে একাধিক বন মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com