রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

বানিয়াচঙ্গে বিষপানে কৃষকের আত্মহত্যা

  • আপডেট টাইম রবিবার, ৮ এপ্রিল, ২০১৮
  • ৫২৩ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়চংয়ে বিষপানে আত্মহত্যা করেছেন এক কৃষক। তার নাম মনফর আলী (৪৭)। তিনি মক্রমপুর ইউনিয়নের কুশিয়ারতলা গ্রামের শুকুর মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাতে মনফর মিয়া বিষপান করে ছটপট শুরু করেন। পরিবারের লোকজন সাথে সাথে তাকে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। অবস্থার উন্নতি না হওয়ায় গতকাল শনিবার সকালে সিলেট মেডিকেলে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু ঘটে।
সূত্রে জানা গেছে, মনফর মিয়া ৬সন্তানের পিতা ছিলেন। আয়রোজগার তেমন ছিলনা। পরিবারে অভাব অনটন লেগেই থাকত। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হত। এর জের ধরেই মনফর মিয়া অভিমানে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ব্যাপারে বানিয়াচং থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com