বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে বাস শ্রমিকের পিটুনিতে প্রাণ গেল সিএনজি চালকের

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১৮
  • ৫৫৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বাস শ্রমিকদের পিটুনিতে এক সিএনজি চালক নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলার আন্দিউড়া বাসষ্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত সিএনজি চালকের নাম মহিন উদ্দিন (৩৮)। তিনি উপজেলার বেজুড়া গ্রামের ইস্কান্দার মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও অটোটেম্পু সিএনজি শ্রমিক সমিতির সভাপতি আলাই মিয়া জানান, গতকাল বুধবার সকালে মাধবপুর ষ্ট্যান্ডে একটি লোকাল বাসের সামনে সিএনজি চালক মহিন উদ্দিন তার সিএনজিতে যাত্রী উঠানো ও সিএনজি রাখাকে কেন্দ্র করে হবিগঞ্জ-মাধবপুর লোকাল বাস শ্রমিকের তর্কাতকি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে এর কিছুক্ষণ পর ১০টার দিকে আন্দিউড়া বাসষ্ট্যান্ডে লোকাল বাস শ্রমিক ও সিএনজি চালকের মধ্যে আবার মারামারি হয়। এতে মহিন উদ্দিন মারা যান। নিহত মহিন উদ্দিনের পরিবার অভিযোগ করে বলেন, বাস শ্রমিকদের পিটুনিতে মহিন উদ্দিন মারা গেছেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com