বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জ শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ১৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১৮
  • ৫২৮ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ শহরে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে বেশ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ১৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন-হাসান এর নেতৃত্বে শহরের নতুন বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে বেশ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং রাস্তার উপর সবজি ও ফলমূলের পসরা সাজিয়ে দোকান বসানোর কারণে ১৫জনকে ২১ হাজার টাকা জরিমানা করা হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন-হাসান বলেন, ফের যদি রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি করা হয় তাহলে কঠোর পদক্ষেপ নেয়া হবে। নবীগঞ্জ শহরকে পরিচ্ছন্ন শহরে পরিণত করার জন্য কঠোর নজরদারী থাকবে বলেও জানান তিনি ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com