বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে হত্যাসহ বিভিন্ন মামলার পলাতক ১২ আসামি গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ৪ এপ্রিল, ২০১৮
  • ৪৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলার বিভিন্ন থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে হত্যাসহ বিভিন্ন মামলার পলাতক ১২ জনকে গ্রেফতার করেছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। নবীগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, সোমবার দিবাগত রাতে জেলার নবীগঞ্জ উপজেলার একটি হাওর থেকে হত্যাসহ সাত মামলার পরোয়ানাভুক্ত আসামি আলীম মিয়াকে (২৮) গ্রেফতার করা হয়েছে। আটক আলীম উপজেলার মুরার পাটলি গ্রামের রেজাক মিয়ার ছেলে।
তার বিরুদ্ধে থানায় দু’টি হত্যা মামলা, চুরি ও মারামারির ৫টি মামলাসহ মোট সাতটি মামলায় রয়েছে। সবগুলো মামলায় তিনি গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে পালিয়ে বেড়াচ্ছিলেন।
এছাড়াও পুলিশ জেলার বিভিন্ন স্থানে সোমবার রাত থেকে মঙ্গলার সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করে ১১ জন পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে। হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মিডিয়া নাজিম উদ্দিন এ তথ্য জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com