বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জে কার্টিজ পেপার ও স্টাম্প অধিক দামে বিক্রির অভিযোগ

  • আপডেট টাইম সোমবার, ২ এপ্রিল, ২০১৮
  • ৬৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আদালত প্রাঙ্গণে ৩ টাকার তের ইঞ্চি কার্টিজ পেপার ও স্টাম্প নির্ধারিত মুল্যের চেয়ে অধিক দামে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এতে বিচারপ্রার্থী ও আইনজীবিরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অভিযোগ উঠেছে কতিপয় অসাধু ব্যক্তি জাল কার্টিজ পেপারও বিক্রি করছে। এতে সরকার রাজস্ব হারাচ্ছে এবং বিচারপ্রার্থীরা প্রতারণার শিকার হচ্ছেন। সরেজমিনে গিয়ে জানা যায়, প্রতিটি তের ইঞ্চি কার্টিজ পেপারের সরকারি মূল্য ৩ টাকা। কিন্তু আইনজীবি ও আইনজীবি সহকারি ও বিচারপ্রার্থীদের কাছ থেকে ২০ থেকে ২৫ টাকা করে আদায় করছে কতিপয় স্টাম্প ভান্ডার। এতে করে প্রতিদিনই তাদের সাথে হাতাহাতিসহ বাকবিতন্ডার ঘটনা ঘটে। এছাড়া স্ট্যাাম্প নির্ধারিত মুল্যের ছেয়ে ২০/৩০ টাকা অধিক দামে বিক্রি করা হয়।
কয়েকজন আইনজীবি জানান, প্রতিদিন হাজিরা, দরখাস্ত ও বিভিন্ন কাজে জেলা আইনজীবি সমিতির পক্ষ থেকে প্রায় ১ হাজারেরও বেশি কার্টিজ পেপার ব্যবহার করা হচ্ছে। এর অতিরিক্ত মূল্য রাখায় বিপাকে পড়েছেন তারা। এ ব্যাপারে কয়েকজন স্টাম্প ভান্ডার জানান, সরকারি কর্মচারিদের কাছ থেকে কমিশনের বিনিময়ে কার্টিজ পেপার আনতে হয়। তাই বেশি দামে বিক্রি করতে হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com