সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

মাধবপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে যুবককে কুপিয়ে আহত

  • আপডেট টাইম শনিবার, ১৫ মার্চ, ২০১৪
  • ৪৬৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আরশ মিয়া (৪০) নামে এক ব্যক্তি আহত হয়েছে। আহত আরশ মিয়া উপজেলার ধনকুড়া গ্রামের আঃ শুকুরের ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-আরশ মিয়া এবং একই গ্রামের বাদশা মিয়ার ছেলে নাসির মিয়ার মধ্যে একখন্ড ভূমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত বুধবার ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে এক সালিস বৈঠকে তাদের বিরোধ নিষ্পত্তি করেন এলাকাবাসী। এরই মধ্যে গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে বেলা আড়াইটার টিকে আরশ মিয়া প্রতিপক্ষ নাসিরের বাড়ীর পার্শ্ব দিয়ে বাড়ীতে আসার সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা নাসির ও তার লোকজন পেছন দিক থেকে আক্রমণ করে। এ সময় হামলাকারীরা দা দিয়ে কুপিয়ে আরশকে রক্তাক্ত জখম করে। আশংকাজনক অবস্থায় তাকে প্রথমে মাধবপুর ও পরে বি-বাড়ীয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com