বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে খেলাফত মজলিশের সভায় মাওলানা ইসহাক ॥ খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে সরকার পাতানো নির্বাচন করতে চায়

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮
  • ৬৭৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ খেলাফত মজলিশের আমির ২০ দলীয় জোটের অন্যতম নেতা অধ্যক্ষ মাওলানা মোঃ ইসহাক বলেছেন, নির্বাচন কমিশন একটি অতর্ব, তল্পীবাহ ভোটের আগের দিনই ভোট বাক্স ভরে দেওয়া হয়। নিরপেক্ষ নির্বাচন কমিশন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না। মিথ্যা ভিত্তিহীন মামলা দিয়ে ২০ দলীয় জোট নেত্রী বেগম জিয়াকে কারাগারে আটকে রেখে পাতানো নির্বাচন করতে চায় সরকার। কিন্তু আমরা তা হতে দেব না। ২০ দলে আছি ২০ দলে থাকব। জোটের ঐক্য অটুট থাকবে। যত চেষ্টাই হোক তা ভাঙ্গা যাবে না। তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে মাধবপুর উপজেলার খেলাফত মজলিশের তৃনমুল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন আগামী নির্বাচনে ২০ দলীয় জোটের সঙ্গে সমন্বয় করে দলের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদেরকে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে প্রার্থী করা হবে। খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলামের পরিচালনায় সম্মেলনে প্রধান আলোচক খেলাফত মজলিশের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেন দেশ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে খুন, গুম, লুটতরাজ, ব্যাংকের অর্থ সম্পদ আত্মসাতের কারণে ব্যাংকগুলোতে অর্থ সংকট চলছে। এসব অন্যায়, অত্যাচার দুর্নীতি থেকে প্রতিত্রান পেথে হলে সুষ্ঠ নির্বাচন দরকার। ৫ জানুয়ারীর নির্বাচন আমরা চাই না। আমরা চাই নিজের ভোট নিজে দিতে। সুষ্ঠ নির্বাচন হলে এ সরকার ক্ষমতা আসতে পারবে না। তাই সরকার ভিন্নমত সহ্য করতে পারে না। দেশে গণতন্ত্র নাই, কথা বলার অধিকার নাই, মত প্রকাশের স্বাধীনতা নাই।
সম্মলনের অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক ফিরুজুল ইসলাম চৌধুরী, প্রভাষক আব্দুল করিম, এডঃ সারোয়ার রহমান চৌধুরী শামীম, হাফেজ নুরুজ্জামান, মাওঃ মাহবুবুল করিম, মোঃ মজিবুর রহমান, মাওলানা সালাউদ্দিন, হাজী মোঃ শাহীন মিয়া, ছাত্র মজলিসের জেলা সভাপতি শিব্বির আহমেদ আবির ও ১১টি ইউনিয়নের বিভিন্ন প্রতিনিধিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com