বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বানিয়াচঙ্গে সালিশ বৈঠকে সংঘর্ষ ॥ ১০ জন আহত

  • আপডেট টাইম রবিবার, ২৫ মার্চ, ২০১৮
  • ৫৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার দোকানটুলা গ্রামে সালিশ বৈঠকে সংঘর্ষ হয়েছে। এতে শিশুসহ ১০ জন আহত হয়। গত শুক্রবার রাত ৯টায় এ ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের এমরান মিয়ার সাথে একই গ্রামের ইউসুফ আলীর শিশুদের ঝগড়া নিয়ে বাকবিতন্ডা হয়। এ নিয়ে স্থানীয় মক্তব্যে রাত ৯টায় সালিশের আয়োজন করা হয়। এতে সর্দার কদ্দুছ মিয়া সভাপতিত্ব করেন। এ সময় এমরান মিয়া ও ইউসুফ আলীর লোকজনের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ইউসুফ আলীর লোকজন এমরান মিয়ার উপর চড়াও হয়। এতে সংঘর্ষ বাধে। সংঘর্ষে শিশুসহ ১০ জন আহত হয়। আহত অবস্থায় এমরান (৫৫), মাশসাদ (২০), লিটন (৩০), হেমি ইসলাম (৪৫) কে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ছাড়া স্কুল ছাত্রী শোভা আক্তার (১১) কে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। স্থানীয় লোকজন পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com