বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে দু’দল চা শ্রমিকের সংঘর্ষে আহত শ্রমিকের মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ২৪ মার্চ, ২০১৮
  • ৭৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’দল চা-শ্রমিকের সংঘর্ষে আহত বাদল ঝরা অজিত (৩০) নামের যুবক মারা গেছেন। গতকাল শুক্রবার সকালের দিকে হবিগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ওই বাগানের সুভাষ ঝরার ছেলে। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে চাকলাপুঞ্জি চা বাগানের ছনবাড়ি এলাকায় সংঘর্ষের ঘটনাটি ঘটে। এ ঘটনায় ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টায় চাকলাপুঞ্জি চা বাগানের ছনবাড়ি এলাকার জনৈক লিটন নায়েক উচ্চস্বরে সাউন্ডবক্সে গান বাজালে এতে বাদল ঝরা প্রতিবাদ করেন। এ নিয়ে দু’জনের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে বাদল ঝরা গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চুনারুঘাট ও পরে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকাল ৬টার দিকে বাদল ঝরা মারা যান। খবর পেয়ে চুনারুঘাট থানার ওসি কে.এম আজমিরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে বলরাম বাড়াইকের পুত্র শশী কুমার বাড়াইক (৩০) ও খোকন বাড়াইক (২৮) এবং দিলিপ বাড়াইকের পুত্র দিপক বাড়াইক (৩৩) সহ ৩ জনকে গ্রেফতার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com