বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে দুই বস্তা গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম শনিবার, ২৪ মার্চ, ২০১৮
  • ৫৬০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট থেকে ত্রিশ কেজি গাঁজা সহ জুয়েল মিয়া (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ।
শুক্রবার (২৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাল্লা ক্রস রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার ছয়শ্রী গ্রামের আব্দুল মতিনের ছেলে। এ সময় তাকে বহনকৃত মাইক্রোবাসও আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কবির হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বাল্লা ক্রস রোড এলাকা থেকে তাকে বহনকৃত নাভানা মাইক্রোবাস (লাইটেস) তল্লাসী চালায়। এ সময় মাইক্রোবাসের ভিতর থেকে দুই বস্তায় ত্রিশ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ীকে পুলিশ হাতে নাতে আটক করে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজমিরুজ্জামান আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com