বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বোরো ফসল নিয়ে শঙ্কিত কৃষক বাধ নির্মাণের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ মার্চ, ২০১৮
  • ৫৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের কৃষকরা বোরো ফসল নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন। গত বছর গুঙ্গিয়াজুড়ি হাওরে বেরিবাধ নির্মাণে চরম অনিয়মের ফলে অকাল বন্যায় ফসলহানী ঘটে। চলতি বছরে বাধ নির্মাণ না হওয়ায় গত বছরের পরিণতির আশঙ্কা করছেন। অতি দ্রুত বাধ নির্মাণের দাবিতে গতকাল ইমামবাড়ি বাজারে মানববন্ধন করেছে এলাকার কৃষকরা। আগামী ১৫ দিনের মধ্যে ওই এলাকার বোরো ফসল রক্ষার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বেরিবাধ নির্মাণ না করলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন কৃষকরা।
গতকাল বৃহস্পতিবার বিকেলে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন-কালিয়ারভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এমদাদুল হক চৌধুরী, একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ পাঠান, মেম্বার আব্দুন নুর, সালাহউদ্দিন খান, হুমায়ুন কবির, শফি মিয়া, বদরুজ্জামান চৌধুরী স্বাধীন, কয়েস মিয়া ও জাহাঙ্গীর মিয়া।
সাবেক ইউপি চেয়ারম্যান মোশাররফ বলেন, এই এলাকার কৃষকরা শুধুমাত্র বোরো ফসলের উপর নির্ভরশীল। গত বছর অকাল বন্যায় ফসল হারিয়ে এলাকার কৃষকরা অতি কষ্টে দিনাতিপাত করছে। যথাযথভাবে বাধ নির্মাণ করা হলে ফসলহানী হতনা। এখনই যদি ফসল রক্ষার স্বার্থে বাধ নির্মাণ না করা হয় তবে অল্প বৃষ্টিতেই বিজনা নদীর পানি হাওরে প্রবেশ করে ফসল ভাসিয়ে নিয়ে যাবে। চলতি বছরে ফসলহানী ঘটলে কৃষকরা না খেয়ে থাকতে হবে। ফলে দ্রুত বাধ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান তিনি। অন্যথায় কৃষকরা আন্দোলনে নামতে বাধ্য হবে বলে তিনি কঠোর হুশিয়ারি দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com