বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

যাত্রী সেজে হবিগঞ্জ শহর থেকে টমটম ছিনতাই

  • আপডেট টাইম বুধবার, ২১ মার্চ, ২০১৮
  • ৪৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর থেকে যাত্রী সেজে টমটম ছিনতাই করে পালিয়ে গেছে এক দুর্বৃত্ত। গতকাল মঙ্গলবার হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজারের বেবীসপের নিকট এ ঘটনাটি ঘটে। টমটম চালক সুজন আহমেদ জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার ৪৭৭নং নম্বরধারী টমটমে যাত্রী সেজে এক ব্যক্তি হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল যাবে বলে উঠে। হঠাৎ ওই যাত্রী বলেন তার সঙ্গে একজন মহিলা যাবেন সাথে কিছু মালামাল আছে। এ সময় তিনি টমটম চালককে সাথে যাবার কথা বলেন। টমটম চালক মালামাল আনতে ওই ব্যক্তির সাথে যায়। কিছুক্ষণ অপেক্ষার পর ওই যাত্রী একজনকে ফোন করে বলে আপনি দ্রুত আসছেন না কেন। এই বলে তিনি ফোন কেটে দেন। তার পর তিনি গাড়ী চালককে বলেন, আপনি গাড়ীর নিকট যান আমি একাই মালামাল নিয়ে আসতে পারব। চালক গিয়ে দেখেন তার নীল রংয়ের টমটম গাড়ীটি নেই। তখন পুনরায় ওই ব্যক্তিকে খোঁজে যান। কিন্তু সেখানে তাকেও পাওয়া যায়নি। এমতাবস্থায় টমটম চালক সুজন আহমেদ হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে খোঁজাখুজি করতে থাকেন। কিন্তু কোথাও তিনি তার গাড়ীর সন্ধান পাননি। কোন সহৃদয়বান ব্যক্তির গাড়ীটির সন্ধান পেলে ০১৭১৭-৮০১৫২৪ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com