বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বাহুবলে নারীকে পিটিয়ে হত্যা

  • আপডেট টাইম বুধবার, ২১ মার্চ, ২০১৮
  • ৪৮৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধের জের ধরে কদর চান বিবি (৫৫) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিলেট হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত কদর চাঁন বিবি উপজেলার তারাপাশা গ্রামের জহুর আলীর স্ত্রী। এ ঘটনায় তার স্বামী জহুর আলী (৭০) আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে তুচ্ছ বিষয় নিয়ে বাহুবল উপজেলার তারাপাশা গ্রামের জহুর আলীর সঙ্গে একই গ্রামের জিন্নাত আলী ও আব্দুল মজিদের মাঝে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে জিন্নাত আলী ও আব্দুল মজিদের লোকজন জহুর আলী ও তার স্ত্রী কদর চাঁন বিবিকে পিটিয়ে আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় স্বামী-স্ত্রীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কদর চাঁনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মঙ্গলবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সিলেট যাওয়ার পথে মঙ্গলবার দুপুরে কদর চান বিবির মৃত্যু হয়।
এ ব্যাপারে বাহুবল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com