শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জে পৌনে ২ কোটি টাকা অনুদানের চেক বিতরণ করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম সোমবার, ১৯ মার্চ, ২০১৮
  • ৬৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে টিআর, কাবিটা ও সোলার প্যানেল স্থাপন কর্মসূচির আওতায় বরাদ্দকৃত ১ কোটি ৭৫ লাখ টাকার চেক বিতরণ করেছেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির। রবিবার সকাল সাড়ে ১১টায় হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে তিনি এই চেক বিতরণ করেন। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং বিভিন্ন বাজারসহ জনচলাচলের রাস্তায় সোলার লাইট স্থাপনসহ বিভিন্ন ধরণের উন্নয়ন কাজ। এ উপলক্ষে সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি।
অনুষ্ঠানে মোঃ আবু জাহির এমপি বলেন, আওয়ামী লীগ দরিদ্র ও মেহনতী মানুষের সরকার। বিগত ৯ বছরে আমরা শহরসহ প্রত্যন্ত অঞ্চলের অস্বচ্ছল মানুষকে সরকারি সহায়তার আওতায় আনতে সক্ষম হয়েছি। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসাবে স্বীকৃতি পেয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নেই। এ সময় তিনি হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজ প্রতিষ্ঠাসহ ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে আগামী নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খন্দকারের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, ফরহাদ আহমেদ আব্বাস, হোসাইন মোঃ আদিল জজ মিয়া, মোঃ মুখলিছ মিয়া, মাহবুবুর রহমান হিরো, এনামুল হক শেখ কামাল, মোঃ আনু মিয়া, বুলবুল খান, সৈয়দ মঈনুল হক আরিফ, আওয়ামী লীগ নেতা আক্রাম আলী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com