বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

শায়েস্তাগঞ্জে চোলাই মদসহ পলাতক আসামী গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ১৭ মার্চ, ২০১৮
  • ৫৩৯ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ লিটার দেশীয় চোলাই মদসহ মোট ১২টি মামলার পলাতক আসামী সুজন মিয়া (৩৫) নামের এক মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক করেছে। স্থানীয় সুত্রে জানায়, প্রতিদিন সুজন মদ খেয়ে মাতাল হয়ে বাসস্তী রবিদাসের বাড়িতে মারামারি করে। কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে চায় না। গত ১৫ মার্চ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় পুলিশকে জানালে শায়েস্তাগঞ্জ থানার এসআই মোঃ আমিনুল হক, এএসআই রুবেল দাসসহ একদল পুলিশ শায়েস্তাগঞ্জ থানাধীন সুতাং চাঁনপুর বাসন্তী রবিদাসের বাড়ীর সামনের রাস্তা থেকে মদ্যপানরত মাতাল অবস্থায় ৪ লিটার চোলাই দেশীয় মদসহ গ্রেফতার করে। সুজন শায়েস্তাগঞ্জ থানার চাঁনপুর গ্রামের মৃত আঃ জব্বারের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে খুন, ধর্ষণ, চুরি, ইয়াবা, মারামারি, চোলাই মদ বিক্রি, মদ খাওয়া ইত্যাদি মোট ১২টি মামলা বিচারাধীন আছে। শায়েস্তাগঞ্জ থানার অফিসার এসআই জাকির হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com