সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নির্বাচনী বিরোধের জের ধরে দরিয়াপুরে সংঘর্ষে আহত ১৫

  • আপডেট টাইম শনিবার, ১৭ মার্চ, ২০১৮
  • ৫৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার দরিয়াপুর গ্রামে নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, গত ইউপি নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ করা নিয়ে আব্দুল জলিল ও তাজুল ইসলামের মাঝে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গতকাল ওই সময় আব্দুল জলিল ও তাজুল ইসলামের পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়। আহতরা হল আব্দুল জলিল (৫৭), তাজুল ইসলাম (৫৫), জুয়েল মিয়া (২৮), সুহেল (২৫), রুবেল (১৮) ও কিতাব আলী (৩৫)। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com