শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নছরতপুর রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ২ মোটর সাইকেল আরোহী নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০১৪
  • ৫৪৬ বা পড়া হয়েছে

মোঃ ছানু মিয়া ॥ শায়েস্তাগঞ্জের নছরতপুর রেল ক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা হচ্ছে-বাঘাসুরা গ্রামের ভিংরাজ মিয়ার ছেলে সফিক মিয়া (৩৫) ও একই গ্রামের রহিতন মিয়ার ছেলে দুলাল মিয়া (২৮)। গতকাল সন্ধ্যে ৬টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে-মোটর সাইকেল আরোহীরা নছরতপুর রেল ক্রসিং পারাপারের সময় সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটর সাইকেল আরোহীরা ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুলাল মিয়া নিহত এবং সফিক মিয়া আহত হয়। সাথে সাথে স্থানীয় জনতা আহত সফিক মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করে। পরে তাকে সিলেট মেডিকেলে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু ঘটে।
এদিকে এ ঘটনার পরপরই উত্তেজিত জনতা নছরতপুর রেল ক্রসিংঙ্গে উপর দাড়িয়ে অবরোধ করে। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাষ্টার শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে। বর্তমানে রেলপথে কোন ধরণের সমস্যা নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com