বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

এমপি কেয়া চৌধুরীর প্রচেষ্টায় বিদ্যুতের আলোয় আলোকিত নবীগঞ্জের ৪৫টি পরিবার

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ মার্চ, ২০১৮
  • ৫৭৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দিনারপুর পাহাড়ি এলাকার মাহমুদপুর গ্রামের ৪৫টি পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হল। নারী সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর প্রচেষ্টায় এসব পরিবার বিদ্যুতের আলোর মুখ দেখতে পেরেছে। বুধবার সন্ধ্যায় তৃণমূলের লোকজনকে সাথে নিয়ে এমপি কেয়া চৌধুরী এ সংযোগের উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুরুব্বী আব্দুল গণি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, বঞ্চিতদের ঘরে ঘরে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দিচ্ছি। কেউ বাদ পড়বেন না। আমি নেত্রীর কাছ থেকে বরাদ্দ নিয়ে এসেছি। বরাদ্দ অনুযায়ী লাইন নির্মাণের পরই সবাইকে সাথে নিয়ে উদ্বোধন করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে।
তাই চলমান উন্নয়নের স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে তিনি সবার প্রতি আহবান জানান।
এতে বক্তব্য রাখেন-নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইউনিয়ন চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, জেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা, হপবিস নবীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম আব্দুল বারী, দেওয়ান সাইফুল আলম চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com