মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বাহুবলে হাত-পা বেঁেধ চালককে হত্যা করে টমটম ছিনতাই ॥ আটক ২

  • আপডেট টাইম বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার লামাতাসী গ্রামের কাসেম মিয়া (২৫) নামে এক টমটম চালককে হত্যা করে টমটম ছিনতাই করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। সে ওই গ্রামের আব্দুল আলীর ছেলে। গতকাল মঙ্গলবার সকালে লামাতাসী ইউনিয়নের ভাতকাটিয়া এলাকা থেকে কাসেম মিয়ার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহজনক দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হল, লামাতাসী ইউনিয়নের শ্রীকলস গ্রামের হানিফ মিয়ার ছেলে আল আমীন ও একই ইউনিয়নের আব্দাসতান্দ গ্রামের সফিক মিয়ার ছেলে আল-আমীন, (দুজনের একই নাম)। জানা যায়, গত সোমবার দুপুরে জীবিকার তাগিদে টমটম নিয়ে বাহির হয় কাসেম মিয়া। এরপর আর বাড়ী ফিরেনি। মঙ্গলবার সকালে ভাতকাটিয়া এলাকার জমির পাশে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পান ¯’ানীয়রা। এসময় পুলিশকে খবর দিলে ঘটনা¯’লে পৌঁছে মরদেহ উদ্ধার করে বাহুবল মডেল থানা পুলিশ। সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এদিকে এ ঘটনায় জড়িতদের গ্রেফতার না করে ঘটনাস্থল ত্যাগ করবেন বলে প্রতিশ্রুতি দেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম। এর কিছুণ পরই সন্দেহজনক ভাবে জিজ্ঞেসাবাদের জন্য দুইজনকে আটক করে থানায় নিয়ে যান। এ কার্যক্রমে প্রশংসায় ভাসছেন ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম। তিনি জানান, জিজ্ঞেসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। জিজ্ঞেসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com