সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

হবিগঞ্জের প্রবীণ শিক্ষক মুসলিম খানের ইন্তেকাল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮
  • ৫৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের প্রবীণ শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতি জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মুসলিম খান ইন্তেকাল করছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। বুধবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
জে কে এন্ড এইচ কে হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, মুসলিম খান জে কে এন্ড এইচ কে হাই স্কুলে ১২ বছর সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি চুনারুঘাটের মিরাশি উচ্চ বিদ্যালয় ও হবিগঞ্জ সদর উপজেলার শুকড়ী পাড়া উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। তিনি শিক্ষকদের বিভিন্ন আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং দীর্ঘদিন মাধ্যমিক শিক্ষক সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শুকড়ি পাড়া উচ্চ বিদ্যালয়ে মরহুমের ১ম জানাজার নামাজ এবং সকাল ১১টায় জে কে এন্ড এইচ কে হাই স্কুলে ২য় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে শায়েস্তানগর কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে।
শোক ঃ প্রবীণ শিক্ষক মুসলিম খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষক সমিতি হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কাজী কামাল উদ্দিন আহমেদ, সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, রোকেয়া খানম, সচিব মোঃ শাহজাহান কবির, প্রাক্তণ ছাত্র মোঃ নূরুল হক কবির, মোঃ জসিম উদ্দিন, মাহবুব সাদিক উজ্জল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com