বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

শায়েস্তাগঞ্জে পৌর কাউন্সিলরের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ড ব্যাপক ক্ষয়ক্ষতি

  • আপডেট টাইম সোমবার, ১২ মার্চ, ২০১৮
  • ৫৯৩ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাাগঞ্জ উপজেলার পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল জলিলের ছোট ভাই সেলিম মিয়ার বসত ঘরে ভয়াবহ অগ্নিকান্ডে ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অল্পের জন্য বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পেল বসতবাড়ি ও বাড়ির লোকজন। স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল রবিবার রাত সাড়ে ১০ টায় রান্না ঘরের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয় বলে দাড়না করা হচ্ছে। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। আস্তে আস্তে আগুন বাড়তে থাকে পরে লোকজন আগুন নিয়ন্ত্রনে আনতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ জামাল উদ্দিন শাহিন ও একদল ফায়ার সার্ভিস কর্মী ঘটনাস্থলে পৌছে দীর্ঘ দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ জামাল উদ্দিন শাহিন জানান, এই অগ্নিকান্ডে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, ৮নং ওয়ার্ড কাউন্সিলর খায়রুল আলম, ৯নং ওয়ার্ড কাউন্সিলর সাইদুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com