বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জ জেলা সিএনজি মালিক শ্রমিক এর আহ্বানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ১০ মার্চ, ২০১৮
  • ৫৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা সিএনজি মালিক শ্রমিক এর আহ্বানে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। গতকাল শুক্রবার উক্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি চেম্বার প্রেসিডেন্ট পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলামের সভাপতিত্বে ও হবিগঞ্জ সিএনজি শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ জুয়েলের পরিচালনায় উপস্থিত ছিলেন শ্রমিক সমিতির উপদেষ্টা ও পৌর আওয়ামীলীগের সভাপতি এডঃ নিলাদ্রী শেখর পুরুকায়স্থ টিটু, সিএনজি মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর, সহ-সভাপতি খায়রুল আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সিদ্দীকি, আজিজুর রহমান সজল, আজিজুর রহমান খান সজল, শ্রমিক সমিতির সভাপতি সাহাব উদ্দিন, সহ-সভাপতি নজির মিয়া, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ স্বপন, এন.এম ফজলে রাব্বী রাসেল, মোঃ আব্দুল গণি, মোঃ জুয়েল মিয়া, শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ সহ-সভাপতি চান আলী মেম্বার, বাহুবল মিরপুর বন্ধন মালিক সমিতির সভাপতি মোঃ রাজন মিয়া ও শ্রমিক সভাপতি জয়নাল মিয়া, কটিয়াদি আঞ্চলিক কমিটির শ্রমিক সভাপতি মোঃ জিতু মিয়া, সাধুবাজার শ্রমিক সমিতি সভাপতি হাজী জহুরুল ইসলাম, আজমিরিগঞ্জ শ্রমিক সভাপতি সাংবাদিক শরীফ চৌধুরী ও মালিক সমিতির সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ সাব্বির আহমেদ রনি ও শেখ শামীম প্রমুখ। সভায় বক্তারা হবিগঞ্জের সিএনজি ভাঙচুর ও মুসা গ্রেফতার না হওয়ায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানানো হয় এবং শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে হবিগঞ্জ মালিক শ্রমিক সমিতির ন্যায্য দাবি আদায় করেই ঘরের অঙ্গিকার করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি নিলাদ্রী শেখর টিটু বলেন, আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষে যা যা করা দরকার তাই করতে আপনাদের সাথে আমি প্রস্তুত আছি। সভায় সভাপতি বলেন, ইচ্ছাকৃতভাবে যারা এই পরিবহনের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি এই সংক্রান্তে যারা লিপ্ত সঠিক তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি। সভাপতি বলেন, আপনাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাদের বিরুদ্ধে আপনাদের সাথে আমি অতীতে ছিলাম, আছি, ভবিষ্যতে থাকবো। যেকোন পরিস্থিতির মোকাবেলায় আপনাদের সাথে আমাকে পাবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com