সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাহুবলে সিএনজি চাপায় শিশু নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১৮
  • ৬০২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে সিএনজি অটো-রিক্সার চাপায় মোঃ মোতাব্বির হোসেন (৪) নামক এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকাল ৫টা উপজেলার হামিদনগর-মধুপুর রাস্তার সাতকাপন নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত শিশু উপজেলার সাতকাপন গ্রামের আফরোজ মিয়ার পুত্র। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার মধুপুর বাগান থেকে ছেড়ে আসা সিএনজি অটো-রিক্সা সাতকাপন নামক স্থানে পৌছালে রাস্তায় দাড়িয়ে থাকা শিশু মোতাব্বিরকে চাপা দেয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এব্যাপারে বাহুবল মডেল থানার মিডিয়া অফিসার এসআই মফিদুল হক জানান, দূর্ঘটনায় নিহত শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com