বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

বিদায়ী জেলা প্রশাসক মনীষ চাকমাকে হবিগঞ্জ কালেক্টরেট ক্লাবের সংবর্ধনা

  • আপডেট টাইম সোমবার, ৫ মার্চ, ২০১৮
  • ৫৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গতকাল রবিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে কালেক্টরেট ক্লাব কর্তৃক আয়োজিত বিদায় সংবর্ধনা সভায় হবিগঞ্জের জেলা প্রশাসক মনীষ চাকমা কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, কাজের মাধ্যমে জনগণের সেবা করে তার কোন প্রতিদান পাওয়ার আশা করা সঠিক হবে না। সেবার মাধ্যমে সাধারণ জনগণের কাজ করে দেশের উন্নয়নে নিজ নিজ স্থান থেকে ভূমিকা রাখার জন্য সকলের প্রতি উদাত্ত্ব আহ্বান জানান। কালেক্টরেট ক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ আবদাল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা সভায় গেষ্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুরুল ইসলাম, বিজ্ঞ এডিএম তারেক মোহাম্মাদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল, আরডিসি নুরে আলম, সহকারি কমিশনার ইয়াছিন আরাফাত রানা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরেশ্বর সিংহ, নজির হোসেন, সফি উদ্দিন, আবুল কাসেম, ইব্রাহিম আলী, চন্দ্র কিশোর ভৌমিক ও আব্দুর রহিম প্রমুখ। কালেক্টরেট ক্লাবের পক্ষ থেকে উপহার ও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন ক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ আবদাল করিম। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com