সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

চুনারুঘাটের মরহুম আকল মিয়ার পরিবারে পাশে বিচারপতি আঃ হাই

  • আপডেট টাইম সোমবার, ৫ মার্চ, ২০১৮
  • ৪৬৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ লাখো মানুষের শ্রদ্ধা আর ভালবাসায় সিক্ত চুনারুঘাট আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি ও সাবেক ব্যকস সভাপতি মরহুম আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়ার পরিবারে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নিয়েছেন শ্রম ও আপিলের ট্রাইব্যুনালের চেয়ারম্যার বিচারপতি আব্দুল হাই। তিনি গতকাল শনিবার বেলা ১২টায় পৌর শহরের বাল্লা রোডের বাসভবনে মরহুমের পরিবারে সাথে দেখা করতে যান। এ সময় বিচারপতি আঃ হাই আবুল হোসেন আকল মিয়ার মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। এছাড়াও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক বিচারপতির পুত্র মোহাম্মদ আরিফুল হাই রাজীব, থানায় ওসি কেএম আজমিরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী ছালাম তালুকদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ইমান আলী, নাজমুল ইসলাম বকুল, যুবলীগ নেতা জোনাক আহমেদ, সাজিদুল ইসলাম প্রমুখ। বিচারপতি আব্দুল হাই বলেন, বিভিন্ন সামাজিক ও বিচার শালিস কার্যক্রমে আবুল হোসেন আকল মিয়াকে চুনারুঘাটবাসী দীর্ঘদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। এছাড়ার প্রশাসনের নিকট আকল মিয়ার হত্যাকারীদের খোঁজে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com