বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

খালেদা জিয়ার মুক্তির দাবীতে এনামুল হক সেলিমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬৪৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ এনামুল হক সেলিম এর নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির কার্যালয়ে পুলিশী হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করে হবিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।
মিছিল পরবর্তি সমাবেশে বক্তব্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির নির্বাচিত সাংগঠানক সম্পাদক এডঃ এনামুল হক সেলিম।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত না করে একটি কর্মীও ঘরে ফিরবে না। আন্দোলনের মাধ্যমেই দেশনেত্রীকে মুক্ত করা হবে। বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে এ দেশে কোন নির্বাচন হবে না, হতে দেয়া হবে না। আন্দোলনের মুখেই সরকার তাকে মুক্তি দিবে বাধ্য হবে। এ জন্য দেশবাসীকে সাথে নিয়ে দেশের গণতন্ত্র ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যেতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান এনামুল হক সেলিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্বাস উদ্দিন, জেলা বিএনপির সদস্য এডঃ মোঃ আব্দুল হাই, জেলা বিএনপির সদস্য ও জেলা ওলামাদল সভাপতি ক্বারী কবির হোসেন, জেলা বিএনপির সদস্য ও জেলা তাঁতীদল আহ্বায়ক সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ আমিনুল ইসলাম বাবুল, রিচি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা তাঁতীদল নেতা মুকিম চৌধুরী, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, পৌর স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক মোঃ সাহাব উদ্দিন, সদর উপজেলা ছাত্রদল আহ্বায়ক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নিয়াজ উদ্দিন হারুন, স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহ্বায়ক মহিবুল ইসলাম সোহেল, শোয়েব চৌধুরী, শেখ সোহেল, বৃন্দাবন সরকারী কলেজ ছাত্রদল যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, তাঁতীদল যুগ্ম আহ্বায়ক লিটন সরকার, আবুল কালাম, সুমন মিয়া, রাখাল সরকার, সোহল আহমেদ, এস এম রাসেল, আবুল হাসান আসাদ, আওয়াল মিয়া, জুবায়ের আহমেদ, সিহান ইসলাম, ফয়েজ আহমেদ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com