রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি হবিগঞ্জের ৪ ছাত্রদল নেতাকে দেখতে শেখ সুজাত

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৬৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গাজীপুরস্থ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হবিগঞ্জের ৪ ছাত্রদল নেতার সাথে দেখা করলেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সাবেক এমপি ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া। তিনি গত ২০ ফেব্র“য়ারী মঙ্গলবার ওই ৪ ছাত্রদল নেতাদের সাথে দেখা করেন। কারাগারে বন্দি ছাত্রদল নেতারা হলেন, ঢাকা কলেজ ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক এম এ মোহিত, নবীগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শেখ শিপন মিয়া, বাহুবল ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী শেখ মোঃ হাবিবুর রহমান পারভেজ এবং বাহুবল উপজেলা ছাত্রদল নেতা ছগির তালুকদার।
উল্লেখ্য, গত ২৪ জানুয়ারী জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হাজিরার সময় হাইকোর্ট প্রাঙ্গণ থেকে হবিগঞ্জের সন্তান ওই ছাত্রদল নেতাদের আটক করা হয়। পরবর্তীতে শাহবাগ থানায় একাধিক মামলায় তাদেরকে গ্রেফতার ও রিমান্ডে নেয়া হয়। তারা বর্তমানে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com