বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

শ্রীমঙ্গলে নাগরদোলা থিয়েটারের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান

  • আপডেট টাইম রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫২০ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ ‘স্বপ্নিল পথে জীবনের গান’ এই শ্লোগানকে সামনে রেখে নবগঠিত নাট্য সংগঠন নাগরদোলা থিয়েটারের আয়োজনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মহসীন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে নাগরদোলা থিয়েটার এর পরিচিতি, অমর একুশে বই মেলায় প্রকাশিত কবি জহিরুল মিঠুর’ অহংকারে পা পড়ে না বার্ধক্যের উঠোনে’ গ্রন্থের পাঠ উন্মোচন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক। গত শুক্রবার অনুষ্ঠিত এ অনুষ্ঠানটি শ্রীমঙ্গলের পরিপূর্ন অডিটোরিয়ামে সাহিত্য ও সাংস্কৃতিক কর্মীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। স্থানীয় ও বিভাগীয় আবৃত্তিকার, সংগীত শিল্পী ও নৃত্যশিল্পীরা তাদের অসাধরন আবৃত্তি ও সংগীতের মাধ্যমে উপস্থিত দর্শকদের মাতিয়ে রেখেছিলেন এক অদ্ভুদ মায়াজালে। আর সিলেট থেকে আগত দিগন্ত থিয়েটারের পরিবেশনায় নাটক ‘খাবলা’ যেন দর্শকদের মন ছোঁয়ে যায়।
অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে নাগরদোলা থিয়েটার ও জহিরুল মিঠুর “অহংকারে পা পড়ে না বার্ধক্যের উঠোনে” বই নিয়ে সংগঠনের সহ-সভাপতি জলি পালের সঞ্চালনায় আলোচনা করেন শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, ডাঃ বিনেন্দু ভৌমিক, আবৃত্তিকার দেবাশীষ চৌধুরী, অধ্যাপক অভিনাস আচার্য্য, সম্মেলিত নাট্য পরিষদের সহ-সভাপতি রজত শুভ্র চক্রবর্তী, নাগরদোলা থিয়েটারের সভাপতি অনিরুদ্ধ সেনগুপ্ত, সহ-সভাপতি একরামুল কবির, সাংগঠনিক সম্পাদক প্রিতম পাল, উদীচী শিল্পী গোষ্টির সদস্য বিকাশ দাশ বাপ্পন প্রমুখ। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উদীচী শ্রীমঙ্গল শাখার সভাপতি এম এ রহিম, সাবেক সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, কবি জহিরুল মিঠুসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের সদস্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com