বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

খালেদা জিয়ার মুক্তির দাবিতে হবিগঞ্জে কোরআন খতম

  • আপডেট টাইম শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে চলমান আন্দোলনের পাশাপাশি হবিগঞ্জে ব্যতিক্রমী কর্মসূচি গ্রহণ করেছে জেলা বিএনপি। গতকাল শুক্রবার  সকালে পৌরসভা মাঠে ‘৪০ খতম’ খতমে কোরআন পড়া হয়। ১শ’ জন হাফেজ এ খতমে অংশ নেন। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র জি কে গউছ অভিযোগ করেন, অনুষ্ঠান শুরুর আগে পুলিশ মাইক ও ব্যানার খুলে নিয়ে যায়। মঞ্চ তছনছ করে। এরপরও পুলিশী বাঁধা উপেক্ষা করে কর্মসূচি পালন করা হয়। মোনাজাতে খালেদা জিয়ার কারামুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া করা হয়। পাশাপাশি দেশের শান্তি কামনা করা হয়।
এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ইসলাম তরফদার তনু, অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম, মিজানুর রহমান চৌধুরী, হাজী এনামুল হক প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com