রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

পইল নতুন বাজার থেকে ডাকাত সর্দার সোহেল গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল নতুন বাজার থেকে আন্তঃজেলা ডাকাত সর্দার সোহেল মিয়া (৩০) কে গ্রেফতার করা হয়েছে। সে তেঘরিয়া ইউনিয়নের মজলিশপুর গ্রামের মৃত দরবেশ আলীর পুত্র। গতকাল বুধবার রাত ৭টার দিকে সদর থানার এএসআই হরিজন ও মৃদুল রায়ের নেতৃত্বে একদল পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশ জানায়, সোহেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২টি ডাকাতি, ১টি হত্যা ও ১টি চুরির মামলা রয়েছে। এতদিন সে আত্মগোপনে ছিল। গতকাল সে বাজারে বসে কয়েকজনকে নিয়ে ডাকাতির পরিকল্পনা করছিল। এর আগেও সে একাধিকবার পুলিশের হাতে গ্রেফতার হয়। কিন্তু আইনের ফাঁক গলে বেরিয়ে এসে পুনরায় ডাকাতির সাথে জড়িয়ে পড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com