বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জে ইমা ও টমটমের সংঘর্ষে ব্যবসায়ী নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে ইমা গাড়ি ও টমটমের মুখোমুখি সংঘর্ষে জালাল মিয়া (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও দুই জন। আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জালাল মিয়া শহরতলীর এড়ালিয়া গ্রামের আলিম উদ্দিনের পুত্র। গতকাল বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শহরের শায়েস্তানগর এলাকা থেকে একটি ইমাগাড়ি শায়েস্তাগঞ্জ যাওয়ার জন্য রওয়ানা হয়। পথিমধ্যে শায়েস্তানগর ঈদগাহ রোড এলাকায় পৌছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি টমটম (ইজিবাইক) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হলে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে জালাল মিয়াকে মৃত ঘোষণা করা হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com