সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচঙ্গে দলীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সভা

  • আপডেট টাইম বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৭৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচঙ্গ উপজেলার দৌলতপুর ইউনিয়ন কৃষকলীগ নেতৃবৃন্দের উপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে মার্কুলীবাজারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্র চন্দ্র দাসের সভাপতিত্বে এবং ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলামের পরিচালনায় প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ ইব্রাহিম খলিল। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ইউপি চেয়ারম্যান রাজ কুমার দাস, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আজিজুর রহমান, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ তৌহিদসহ আওয়ামী লীগের সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। প্রতিবাদ সভায় বক্তারা দলীয় এমপি থাকা সত্ত্বেও দলীয় নেতাদের উপর মিথ্যা মামলা, পুলিশী হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ  জানান। সভা শেষে এক প্রতিবাদ মিছিল বের করা হয় এবং অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com