বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বেওয়ারিশ লাশ দাফন সংক্রান্ত কাজে পৌরসভার অনুদান

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৯১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বেওয়ারিশ লাশ দাফন সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামকে ২০ হাজার টাকা অনুদান দিয়েছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ। গতকাল পৌরভবনে আঞ্জুমান মুফিদুল ইসলাম হবিগঞ্জ শাখার সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবালের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন হবিগঞ্জ পৌর মেয়র। সম্প্রতি বেওয়ারিশ লাশ দাফন সংক্রান্ত কার্যক্রম পরিচালন করার জন্য আঞ্জুমান মুফিদুল ইসলাম হবিগঞ্জের পক্ষ হতে অনুদান চেয়ে হবিগঞ্জ পৌরসভার মেয়র বরাবরে আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে মেয়র আলহাজ্ব জি, কে গউছ এ কার্যক্রমে সহযোগিতার লক্ষ্যে ২০ হাজার টাকা অনুদান বরাদ্দ করেন। মেয়র বলেন বেওয়ারিশ লাশ দাফন সংক্রান্ত কার্যক্রমে আঞ্জুমান মুফিদুল ইসলামের ভূমিকা প্রশংসার দাবী রাখে। সংগঠনের সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল এ অনুদানের জন্য পৌরকর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com