বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসির নগর) আসনের উপনির্বাচনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওঃ আশরাফ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৪৩ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ আগামী ১৩ মার্চ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসির নগর) আসনের উপ-নির্বাচনে ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব মাওঃ একেএম আশরাফুল হককে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার বিকালে রাজধানীর লালবাগে দলীয় কার্যালয়ে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওঃ আবদুল লতিফ নেজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত জোটের মজলিসে শুরার এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় ইসলামী ঐক্যজোটের নেতারা বলেন, নিজস্ব স্বতন্ত্র বজায় রেখে ইসলামী ঐক্যজোট এগিয়ে যাচ্ছে। সারাদেশে জোরদার সাংগঠনিক কর্মতৎপরতা চলছে। ইসলামী ঐক্যজোট আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রতীক মিনার নিয়ে অংশ গ্রহণ করবে। একইসঙ্গে নিজস্ব বলয়ে নিবন্ধিত-অনিবন্ধিত হক্পন্থী ইসলামি সমমনা দলগুলো নিয়ে জোট গড়ার প্রচেষ্টা অব্যাহত রাখবে।
সভায় উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ, ভাইস চেয়ারম্যান মাওঃ আবুল হাসানাত আমিনী, মাওঃ জসিমুদ্দীন, অধ্যাপক মাওঃ এহতেশাম সারওয়ার, যুগ্ম মহাসচিব মুফতী মো. তৈয়্যেব হোসাইন, মাওঃ ফজলুর রহমান, মাওঃ আবুল কাশেম, মাওঃ শেখ লোকমান হোসাইন, মাওঃ আহলুল্লাহ ওয়াছেল, সহকারী মহাসচিব মাওঃ আলতাফ হোসাইন, ছাত্র বিষয়ক সম্পাদক মাওঃ আনছারুল হক ইমরান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com