বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে জালিয়াতির সাথে জড়িত ॥ দলিল লেখকের বাসায় অভিযান জালিয়াতির সরঞ্জামাদি উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬০৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে জালিয়াতির সাথে জড়িত থাকার অভিযোগে এক দলিল লিখকের বাসায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে দলিল লিখকের বাসা থেকে সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তর প্রধানদের সীল, জাল ষ্ট্যাম্প, নাগরীকত্ব ও ওয়ারিশান সনদ জব্দ করা হয়েছে। তবে ঘটনা টের পেয়ে দলিল লেখক বাসা থেকে পালিয়ে যান।
যে দলিল লিখকের বাসায় অভিযান চালানো হয় তিনি হলেন, জগদীশপুর গ্রামের রনু দত্তের ছেলে রুপক দত্ত (৩৫)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একই ইউনিয়নের বেজুড়া গ্রামের মৃত নুর মিয়ার ছেলে তাউছ মিয়া মনু উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে রুপক দেত্তর বিরুদ্ধে জাল জাতিয়াতির অভিযোগ দাখিল করেন।
এরই প্রেক্ষিতে গতকাল রোববার দুপরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান মিলন, কানন গো আব্দুল মান্নান পাটোয়ারী চারাভাঙ্গা সাব রেজিষ্টার অফিসের ১৩৪নং সনদপ্রাপ্ত দলিল লেখক রুপকের বাড়ীতে অভিযান পরিচালানা করেন।
এসময় বাসা থেকে জেলা রেকর্ড রুম, সাব রেজিষ্টার, জেলা রেজিষ্টার, সহকারী কমিশনার (ভূমি), সেটেলমেন্ট কর্মকর্তা, কাননগো, রেভিনিউ অফিসার, নামজারি আবেদন, বিপুল পরিমান দলিল, ষ্ট্যাম্প, ডিসিআর, দাখিল, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বারদের সীলসহ নাগরিকত্ব, ওয়ারিশান, জন্মসনদ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়-রুপক দীর্ঘদিন যাবৎ একটি সিন্ডিকেট এ জাল জাতিয়াতির কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জালিয়াতির কারনে রুপকের প্রতিবেশি এক দলিল লেখকের লাইসেন্স বাতিল হয়েছে বিগত কয়েক বছর পূর্বে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মোকলেছুর বলেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। মাধবপুর থানার এসআই শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com